শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

শিল্পপতি এমডিএম জালাল উদ্দিন চৌধুরী আর নেই

শনিবার, ডিসেম্বর ১৮, ২০২১

প্রিন্ট করুন
শিল্পপতি এমডিএম জালাল উদ্দিন চৌধুরী আর নেই 1

নিজস্ব প্রতিবেদক: জাগতিক সকল মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রামের ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মিরসরাই উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী শিল্পপতি এমডিএম জালাল উদ্দিন চৌধুরী। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। স্ত্রী ছাড়াও রেখে গেছেন  ২ পুত্র ও ৪ কন্যা সন্তান।

তার পারিবার থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন দরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। দেশে আনার পর নামাজে জানাজার সময়সূচি জানানো হবে।

প্রসঙ্গত, এমডিএম জালাল উদ্দিন চৌধুরী ১৯৩৯ সালে মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের সমজিদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বজলুছ ছোবহান চৌধুরী ছিলেন একজন সমাজসেবী। তিনি প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীর ছোট এবং ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন