নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন এলাকার দক্ষিণ ও পূর্ব দিকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গভীর রাত থেকে শুক্রবার (৭ জানুয়ারি) সকাল পর্যন্ত তীব্র তুষারপাতের পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) কর্তৃপক্ষ।
আশঙ্কা করা হচ্ছে, শীতের ঝড়টি বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পূর্ব পেনসিলভানিয়া, নিউজার্সির বেশিরভাগ অংশ , নিউইয়র্ক সিটি , লং আইল্যান্ড , লোয়ার হাডসন ভ্যালি এবং কানেকটিকাটকে প্রভাবিত করবে।
এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, এ সময় অন্তত ২ ইঞ্চি বা তার বেশি তুষার জমতে পারে। এছাড়া মেট্রো এলাকার বেশিরভাগ ক্ষেত্রে ৩ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। আশঙ্কা করা হচ্ছে তুষারপাতের হার ঘণ্টায় এক ইঞ্চি হতে পারে।
এক বিবৃতিতে এনডব্লিউএস বলেছে, তুষারপাতের কারণে সড়কে চলাচল অনিরাপদ হতে পারে। সেজন্য এই সময়ে গাড়ি চালকদের বাড়তি সতর্ক থাকতে হবে। তাছাড়া যাত্রীদেরও নিজের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে
এইদিকে নিউইয়র্ক সিটির স্যানিটেশন ডিপার্টমেন্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টার সতর্কতা জারি করেছে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন