শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

শুন্য আসনে মনোনয়ন পত্র জমা দিলেন জাপার শেরীফা কাদের

বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১

প্রিন্ট করুন
sherifa 1

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৪৫, মহিলা আসন-৪৫ এর শুন্য আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পত্র জমা দিয়েছেন শেরীফা কাদের।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে যুগ্ম সচিব মো. আবুল কাসেমের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সমাজ কল্যাণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন, মটর শ্রমিক পার্টিরসহ সভাপতি কাজী মামুন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাহার ইতি এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরীফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের জিএম কাদেরের উপদেষ্টা, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন