শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ইফতার সামগ্রী বিতরন

শুক্রবার, মার্চ ২২, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্কুল শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে অস্বচ্ছল ও গরিব পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) দুপুর তিনটার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ও পুরাণগড় ইউনিয়নের অর্ধশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি লায়ন মো. খোরশেদ আলী, সহ-সভাপতি নাজিম উদ্দিন, নির্বাহী উপদেষ্টা সদস্য জোবায়েদ এরফান চৌধুরী টিটু, সহ-সভাপতি লায়ন মো. আমান উল্লাহ, সভাপতি এরশাদ হোসাইন হিরু, সাধারণ সম্পাদক লায়ন নিজাম উদ্দিন মিজান, যুগ্ম সাধারন সম্পাদক ফয়সাল মুহাম্মদ গিয়াস উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম জিকু, রিমুন দাশ প্রমুখ।

পরিষদের সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর লায়ন মো. খোরশেদ আলী দইফতার সামগ্রী বিতরণ এ যারা আর্থিক সহায়তা দান করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি পরিষদের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন