নিজস্ব প্রতিবেদক: আর মাত্র তিন দিন বাকি নিউইয়র্কের গভর্নর পদে নির্বাচনের। আর নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের শেষ মহূর্তের প্রচারণা। শহরজুড়ে বইছে নির্ব্চনী আমেজ।
শনিবার (৫ নভেম্বর) সকালে বর্তমান গভর্নর ক্যাথি হোকুল কুইন্সের সানিসাইডে প্রচারণা চালান।রোববার ইয়ঙ্কার্সে রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে তার দেখা করার কথা রয়েছে। এদিকে জালদীনও রোববার পুতনাম, ডাচেস এবং অরেঞ্জ কাউন্টি জুড়ে সমর্থকদের সাথে দেখা করবেন।
হোকুল নির্বাচনী প্রচারণায় প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, মেয়র এরিক এডামস, সেনেটর চাক শুমার এবং অন্যান্য নেতৃবৃন্দের সমর্থন পাচ্ছেন।
অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান কংগ্রেসম্যান লী জালদীন প্রাক্তন কংগ্রেসওম্যান তুলসি গ্যাবার্ডের সাথে হাডসন উপত্যকায় শনিবার প্রচারণা চালাবেন।
প্রচারণার আগে জালদীন বলেছেন,আমরা আমাদের রাস্তাগুলো, সাবওয়েতগুলো নিরাপদ করতে কাজ করে যাবো। শহরের অপরাধ কমাতে কার্যকরী পদক্ষেপ নিবো।
এইদিকে হোকুলও শহরের মানুষকে আশ্বস্ত করেন নিরাপদ নগর গড়ে তোলার। সেই সাথে শহরের মানুষের সমস্যাগুলো সমাধানের কথাও বলেন তিনি।
প্রসঙ্গত, আগামী ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের একই দিন অনুষ্ঠিত হবে নিউইয়র্কের গভর্নর পদে নির্বাচন।২০০২ সালের পর এই রাজ্যে কোনো রিপাবলিকান প্রার্থী জয়ী হতে পারেনি।
তবে সাম্প্রতিক সময়ে নিউইয়র্কে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতির কারণে কিছুটা কোনঠাসা হয়ে পড়া ক্যাথি প্রতিপক্ষের সঙ্গে ব্যবধান বাড়াতে সক্ষম হচ্ছেন।
রিপাবলিকান প্রার্থীকে রাজ্যের জন্য হুমকি আখ্যা দিয়ে তিনি বলেছেন, লি জেলদিন নিউইয়র্কের কঠোর গর্ভপাত আইন সংরক্ষণের জন্য হুমকি এবং এই পদের জন্য সে অযোগ্য।
এরআগে, যৌন কেলেংকারিতে পড়ে চাপের মুখে গত বছরের ১০ আগষ্ট পদত্যাগ করেন নিউইয়র্কের সবচেয়ে জনপ্রিয় গভর্নর আ্যান্ড্রু কুমো। এরপর তার ডেপুটি ক্যাথি হোকুল ইতিহাসে প্রথমবারের মতো নারী গভর্নর হিসেবে দায়িত্ব পান।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন