রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে ফেরি ডুবে প্রাণ গেল ছয় জনের

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

প্রিন্ট করুন
sri lanka ferry accident2 1

চলমান ডেস্ক: শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে মঙ্গলবার (২৩ নভেম্বর) ২০ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেলে কয়েক শিশুসহ অন্তত ছয়জন প্রাণ হারিয়েছে।

পুলিশের বরাত দিয়ে কলম্বো গেজেট জানায়, ত্রিঙ্কোমালি জেলার কিন্নিয়ার কুরিঞ্চঙ্কারনি সেতুর কাছে ফেরিটি ডুবে গেলে অন্তত: ১১ জন আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপির।

হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

নৌবাহিনীর বরাত দিয়ে কলম্বো পেজ জানিয়েছে, শ্রীলঙ্কার নৌবাহিনী ডুবে যাওয়া ফেরি থেকে কয়েক জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন স্কুল শিশুও রয়েছে।

নৌবাহিনী জানায়, তারা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার জন্য অভিযান শুরু করেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে র‌্যাপিড অ্যাকশন বোট স্কোয়াড্রন (আরএবিএস), স্পেশাল বোট স্কোয়াড্রন (এসবিএস) ও ডুবুরি দল মোতায়েন করা হয়েছে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করছে পুলিশ।

চলমান নিউইয়র্ক/মোহাম্মদ আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন