মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

সম্মুখ বিতর্কে অংশ নিচ্ছেন হোচুল-জালদীন

সোমবার, অক্টোবর ২৪, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে মাত্র দুই সপ্তাহ আগে মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছেন নিউইয়র্কের গভর্নর নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বি ডেমোক্র্যাট ক্যাথি হকুল এবং রিপালিকান লী জালদীন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৭ টায় বিতর্কটি বিভিন্ন টেলিভিশনে সম্প্রসারিত হবে।

রিপালিকান লী জালদীন এক টুইট বার্তায় বলেন, আমি ক্যাথি হকুলকে একাধিক সম্প্রচারিত বিতর্কে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু আমরা কেবল একটি বিতর্কে অংশ নিচ্ছি।

হোকুলের এক মুখপাত্র জেরেল হার্ভে জালদীনের একাধিক আমন্ত্রণের বিষয়টি অস্বীকার করে বলেন,  জালদীন আসলে ভোটারদের এড়িয়ে চলেছেন। মাসামাস লুকিয়ে থাকার পর আমরা আনন্দিত যে কংগ্রেসম্যান জালদীন ​​অবশেষে মঙ্গলবারের বিতর্কে অংশ নিতে সম্মত হয়েছেন।

কুনিপিয়াক ইউনিভার্সিটির সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, হোকুল লী জালদীনের থকে মাত্র চার পয়েন্টে এগিয়ে আছেন।

প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরে নিউইয়র্ক অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্র্যাট ক্যাথি হকুল এবং রিপালিকান লী জালদীন। গত ২৮ জুন মঙ্গলবার রাজ্যের প্রাইমারি নির্বাচনে স্ব স্ব দলের পক্ষ থেকে তারা নির্বাচিত হয়েছেন। গত চার দশক থেকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর পদে কোনো রিপাবলিকান জয় পাননি।

সর্বশেষ নির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর এন্ড্রু কুমো যৌন ক্যালেংকারির অভিযোগে পদত্যাগ করলে লেফটেনেন্ট গভর্নর ক্যাথি হকুল দায়িত্ব গ্রহণ করেন। মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত ক্যাথি হকুল আসছে নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের মধ্যে চ্যালেঞ্জে পড়েছিলেন। সিটি পাবলিক অ্যাডভোকেট জুমেইন উইলিয়ামস এবং ল্য আইল্যান্ড থেকে নির্বাচিত কংগ্রেসম্যান টমাস সাউজিকে সহজেই প্রাইমারিতে পরাজিত করেছেন ক্যাথি হকুল।

এদিকে রক্ষণশীল রিপাবলিকান হিসেবে পরিচিত লী জালদীন ২০১৫ সাল থেকে রাজ্যের সাফক কাউন্টি এলাকা থেকে প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করে আসছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লী জালদিনকে দলের প্রাইমারি নির্বাচনে উয়েস্টচেষ্টার কাউন্টি নির্বাহী রব এস্টোরিনো, ব্যবসায়ী হ্যারি উইলসন এবং সাবেক মেয়র জুলিয়ানির পুত্র এন্ড্রু জুলিয়ানিকে হারিয়ে দলের প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন