চলমান ডেস্ক: পৃথিবীতে খবরদারি করা ওয়াশিংটন নিজের ঘর সামলাতেই ব্যর্থ। যুক্তরাষ্ট্রে বার বার নির্বিচারে হামলার জন্য বন্দুকের সহজলভ্যতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে বন্দুকধারীর হামলা নতুন নয়। ২০১২ সালে কানেটিকাটে একটি স্কুলে হামলা চালানো হয়। ওই হামলায় ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়। নিহত শিশুদের বয়স ছিল ৫-১০ বছরের মধ্যে। ২০১৮ সালে ফ্লোরিডার একটি স্কুলে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৭ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন। আর দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে মঙ্গলবার (২৪ মে) বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে।
প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, নাইট ক্লাব এমনকি উপাসনালয়গুলোর ঘটনা দেশটিতে নিয়মে পরিণত হয়েছে। স্কুলগুলোতে পিতা-মাতা সন্তানকে রেখে নিশ্চিন্তে বাড়ি কিংবা কর্মস্থলে যেতে ভয় পান। কারণ, যে কোন সময় বন্দুকধারীর গুলিতে ঝরে যেতে পারে সন্তানের প্রাণ।
যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ২৭-৩১ কোটি বন্দুকের সরবরাহ আছে। যেখানে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩২ কোটি। অর্থাৎ, প্রায় প্রত্যেকেই একটি বন্দুক রাখতে পারেন।
গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে প্রতি এক-তৃতীয়াংশ পরিবারে অন্তত একজন বন্দুক বহন করেন।
কূটনীতিকরা বলছেন, ‘পৃথিবীর অন্য যে কোন দেশের তুলনায় দেশটিতে বন্দুকের সহজলভ্যতা বেশি। এটিও একটি অন্যতম কারণ।’
সমাজ ও অপরাধ নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত অন্য দেশকে ছবক দেয়ার আগে নিজের ঘর ঠিক করা।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন