ঢাকা: নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে যেমন ব্যর্থ, তেমন ব্যর্থ সাগর-রুনি হত্যার বিচারে সরকার। যে সরকার জনগনের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ, সে সরকার স্বাধীনতা বিরোধীদের চেয়েও নিকৃষ্ট।’
তিনি শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ‘সাগর-রুনি হত্যার দশ বছরে রাষ্ট্রের ব্যর্থতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তোপখানা রোডস্থ কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হকের সভাপতিত্বে এতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও আল্লামা মাহমুদুল হাসান নূরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা বক্তব্য দেন।
সভায় এনডিবির রাজনীতিকরা আরো বলেন, ‘নির্মম হত্যাকান্ডের পর ১০ বছরে ৮৬ বার মামলার রায় পিছিয়েছে অথচ বিচার হয়নি। কারণ একটিই আর তা হল- সরকারের একটি অংশ সাহর-রুনির হত্যার বিচার চায় না। কিন্তু নতুন প্রজন্ম এ হত্যাকান্ডের বিচার চায়, চায় সাংবাদিক হত্যার মত জঘণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন