নিজস্ব প্রতিবেদক: আমেরিকায় বসবাসরত চট্টগ্রাম জেলার সাতকানিয়ার অধিবাসীদের সংগঠন সাতকানিয়া সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও ঈদ-পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের ওয়েস্ট বেবিলনের বেলমন্ট লেক ষ্টেট পার্কের অক প্যাভিলিয়নে রোববার (১৭ জুলাই) এ বনভোজন ও ঈদ-পুনর্মিলনীর আয়োজন করা। দ্বিতীয় বারের মত এ ধরনের আয়োজন করল সাতকানিয়া সমিতি ইউএসএ।
আমেরিকার বিভিন্ন স্থান থেকে সাতকানিয়ার প্রবাসীরা জমজমাট এ আয়োজনে ছূটে আসেন। দিনব্যাপী অনুষ্ঠানে আকর্ষণীয় র্যাফেল ড্র, খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে মেতে ওঠেন তারা। গান পরিবেশেন করেন সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা ও রাজীবসহ স্থানীয় ও প্রবাসীদের জনপ্রিয় শিল্পীরা।
সমিতির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন উল্লাহর পরিচালনায় কথামালা পর্ব অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বনভোজন ও ঈদ-পুনর্মিলনীর আয়োজন কমিটির আহবায়ক আহমদ নবী চৌধুরী, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, প্রধান সমন্বয়কারী নূর মোহাম্মদ, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ মুসা ও মো. সামসুজ্জোহা সোহেল, সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম সদস্য সচিব সাহান উদ্দীন চৌধুরী।
নানা সুস্বাদু খাবার পরিবেশন, গল্প, আড্ডা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় এ বনভোজন ও ঈদ-পুনর্মিলনী। আগামীতেও এ ধরনের সুন্দর আয়োজনের প্রত্যাশা করেন সাতকানিয়ার প্রবাসীরা।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন