নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধাচারণ করায় সাত বিশ্ববিদ্যালয় ছাত্রকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
বুধবার গোপনে ওই সাত শিক্ষার্থীকে সামরিক আদালতে ফাঁসি দেওয়া হয়। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একটি ব্যাংকের ঘটনায় গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
মৃত্যুদন্ড প্রাপ্ত ওই সাত শিক্ষার্থী হলেন, কো খাস্তা জিন উইন, কো থুরা মং মং, কো জাও লিন নায়িং, কো থিহা হতেত জাও, কো হেইন হাট, কো থেত পাইং ওও এবং কো খান্ত লিন মং মং। তারা সবাই ইয়াঙ্গুনভিত্তিক ড্যাগন ইউনিভার্সিটির ছাত্র।
এ দিকে জাতিসংঘ বলছে, বিরোধী দলকে দমন করতে মৃত্যুদণ্ডকে কৌশল হিসাবে ব্যবহার করছে জান্তা সরকার, যা নিষ্ঠুরতা ছাড়া কিছুই নয়।
স্থানীয় পর্যবেক্ষক গোষ্ঠীর মতে, সামরিক জান্তার অভিযানে এ পর্যন্ত ২ হাজার ২৮০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং ১১ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন