নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “অনুসন্ধান কমিটির দ্বারা মনোনীত নির্বাচন কমিশন হবে একান্তভাবে সরকারের আস্থাভাজন। এগুলো দিয়ে জনগণের সঙ্গে নাটক-প্রহসন, প্রতারণা আর রং-তামাশা চলছে। নির্বাচন কমিশন নয় জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। তাই সরকারকে বলবো এই মুহূর্তে পদত্যাগ করুন। দেশকে ভয়ানক গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না।
রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “ক্ষমতা ছেড়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা করুন। নাহলে কোনো কিছু করে লাভ হবে না। আপনাদের সঙ্গে জনগণ নেই। এখন বিদায় নিতে হবেই। আপনাদের পতনের লক্ষণ প্রকট হয়ে উঠছে। এই সার্চ কমিটি অথবা নির্বাচন কমিশন দিয়ে দেশের জনগণ ও বিএনপির কোনো আগ্রহ নেই।
এর আগে, শনিবার (৫ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এরপরে সার্চ কমিটি রাজনৈতিক মহলে চলে নানামুখী আলোচনা-সমালোচনা।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন