শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

সিএসইতে সপ্তাহের প্রথম দিনে লেনদেন ১৮ কোটি ৮৭ লাখ টাকা

রবিবার, এপ্রিল ৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: সপ্তাহরে প্রথম কার্য দিন রোববার (৩ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ১৮ কোটি ৮৭ লাখ টাকার লেনদেনের হয়েছে। মোট ছয় হাজার ৬২৬টি লেনদেনের মাধ্যমে মোট ৭২ লাখ ৭৫ হাজার শেয়ার হাতবদল হয়েছে।

প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ৮২৫ দশমিক ২৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক আট দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৬৫ দশমিক ৩৬তে। এ ছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স তিন দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ দশমিক ২১ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ৩৮ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২৮ দশমিক ৩৩ পয়েন্ট।

রোববার (৩ এপ্রিল) দিন শেষে সিএসই এর বাজার মূলনেরর পরিমাণ দাড়িয়েছে চার লাখ ৬৯ হাজার ৯৮২ কোটি ২৩ লাখ টাকা। এতে পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় এক লাখ ৪০০ কোটি আট লাখ টাকায়।

সিএসইতে ৩৭৬ স্ক্রিপ্টের মধ্যে রোববার (৩ এপ্রিল) লেনদেন হয়েছে ২৭৯টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১১৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন