দিনাজপুর প্রতিনিধি: কবিতা ও সাহিত্যে অবদানের জন্য পর্তুগালের ‘সিলভার শিল্ড সম্মাননা’ পাওয়ায় বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম. মাসুদুল হককে শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে তাকে এই শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় অধ্যক্ষ ড. মাসুদুল হক বলেন, মেধা ও মননশীলতা দিয়ে সৃষ্টিগতের রহস্য অনুধাবন করে কবিতার মাধ্যমে প্রকাশ করা কবিদের কাজ। কবিতার মাধ্যমে বস্তুজগতের ধ্যানধারণা প্রকাশ পায়। যাররফলে আমরা বুঝতে পারি সৃষ্টি জগতের রহস্য।
শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে ও প্রভাষক প্রশান্ত কুমার সেনের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মো: আমিনুল ইসলাম, আব্দুল মতিন, প্রভাষক হবিবর রহমান, সাইয়েদা জাকিয়া রহমান, মো: কামরুজ্জামান, রেজাউল করিম, ইয়াসমিন সুলতানা, খাজা রাহেলা আক্তার, ওয়ালিউর রহমান, জান্নাতুল ফেরদৌসি, লিমন দেবনাথ, মনোয়ার আহম্মেদ সিদ্দিকী, কমলেশ রায় ও নজরুল ইসলাম খান সহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন