মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

সিলেটের হাসপাতালে সফলভাবে ‘নি রিপ্লেসমেন্ট’ অপারেশন

মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১

প্রিন্ট করুন
527786 15 1

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ওয়েসিস হাসপাতালে সফলভাবে ‘নি রিপ্লেসমেন্ট’ অপারেশন হয়েছে। অপারেশনের মাধ্যমে বিশেষজ্ঞরা চিকিৎসকরা সফলতার সাথে এক নারী রোগীর ‘নি রিপ্লেস’ করেছেন।

শিপু বেগম (৬৫) নামের ওই রোগীনির বাম ‘নি রিপ্লেস’ করেন চিকিৎসকরা। সহযোগী অধ্যাপক ডা. মির্জা ওসমান বেগের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকরা ‘নি রিপ্লেসমেন্ট’ অপারেশনে এই সফলতা দেখান। অপারেশনের পর শিপু বেগম সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অপারেশন টিমে ডা. মির্জা ওসমান বেগের সাথে ছিলেন ডা. পরাগ। এ্যানেস্থেসিওলজি ষ্ট হিসাবে ছিলেন ডা. শাহনেওয়াজ চৌধুরী।
সফল অপারেশনের জন্য রোগীর স্বজনরা কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকদের। ওয়েসিস হাসপাতালের সেবার মান নিয়েও সন্তোষ প্রকাশ করেন তারা।

আরএইচ/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন