শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের সমবেদনা

রবিবার, জুন ৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস। রোববার (৫ জুন) এক বার্তায় এ সমবেদনা প্রকাশ করা হয়।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গভীর সমবেদনা প্রকাশ করছে। ‘

উল্লেখ্য, গতকাল (৪ জুন) শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে এ আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যসহ ৪২ জনের মৃত্যু হয়েছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন