শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

সুদানে সামরিক অভ্যুত্থানে আন্তর্জাতিক অঙ্গণে নিন্দার ঝড়

রবিবার, অক্টোবর ৩১, ২০২১

প্রিন্ট করুন
sudan 2110300850 1

চলমান ডেস্ক: সুদানের সামরিক অভ্যুত্থান কারণে দেশটির বেসামরিক শাসনের ক্ষেত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হয় ও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। খবর এএফপির। সামরিক বাহিনী সুদানের ক্ষমতা গ্রহণ করায় আন্তর্জাতিক অঙ্গণে নিন্দার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ধৈর্য্য প্রদর্শনের জন্য দেশটির সামরিক বাহিনীর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সোমবারের (২৫ অক্টোবর) সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন। তিনি সুদানের বেসামরিক নেতৃত্বাধীন সরকার ভেঙ্গে দিয়ে শীর্ষ স্থানীয় বেসামিরক কর্মকর্তাদের আটক করার নির্দেশ দেন ও দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে আট বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন ও প্রায় ১৭০ জন আহত হয়েছেন। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস, সরাসরি গুলি ও রাবার বুলেট ছুড়লে এসব বিক্ষোভকারী হতাহত হন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা গণতন্ত্রপন্থী অনেক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে।

এ দিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ অভ্যুত্থানে ২০-৩০ জন প্রাণ হারিয়েছেন বলে জানান।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশের ব্যাপারে নাগরিকদের অধিকারের প্রতি পুরোপুরি সম্মান জানাতে ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোন ধরনের সহিংসতা চালানো থেকে বিরত থাকতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন