শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

সুপ্রিম কোর্টে ১১ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

রবিবার, জুলাই ৩১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী তাদেে নিয়োগ দেন। এ নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।

রোববার (৩১ জুলাই) আইন মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে। শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

 নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ (পি.আরএল); আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ, কুমিল্লা; বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল; আমিনুল ইসলাম, ডেপুটি আ্যাটর্নি জেনারেল; অ্যাডভোকেট আলী রেজা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; বজলুর রহমান, রেজিস্ট্রার জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট; কে এম ইমরুল কায়েশ, মহানগর দায়রা জজ, ঢাকা; ফাহমিদা কাদের, জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল; বশির-উল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল; এস এম মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; এ কে এম রবিউল হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন