চলমান নিউইয়র্ক ডেস্ক: আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগদান ছাড়াও ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়া সফর করবেন। আগামী ১৩-২৭ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে ।
গত ১ আগস্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ঢাকায় শেখ হাসিনার সাথে সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন। সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাতে শেখ হাসিনা দলের খোঁজখবর নেন।
এ ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাদের জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান, তাকে গণসম্বর্ধনা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন