চট্টগ্রাম: জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের (টিইউসি) এক সভা বুধবার (৬ এপ্রিল) বিকারে চট্টগ্রাম সিটির এনায়েত বাজারস্থ কোর্ডিনেশন অফিসে অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও আহবায়ক তপন দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফোরামের যুগ্ম আহবায়ক সফর আলী, ফোরামের যুগ্ম আহ্বায়ক এএম নাজিম উদ্দিন, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি নুরুল আবসার ভুঁইয়া, ফোরামের কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, জাহাজ ভাঙ্গা শ্রমিক নেতা মোহাম্মদ আলী, বিএফটিউসির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক কেএম শহিদুল্লাহ।
সভায় জাহাজ ভাঙ্গা সেক্টরের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত সংবাদ সুম্মেলনে ঘোষিত কর্মসূচী অনুসারে সেক্টরে অব্যাহতভাবে দুর্ঘটনায় শ্রমিক নিহত-আহত হওয়ার প্রতিবাদে, বছরে দুইটি উৎসব বোনাস ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে আগামী সোমাবর (১১ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ ও দাবিগুলো উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের জন্য ফোরামের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন