রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

সোলাইমানি হত্যা: ট্রাম্পের বিচার না হলে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ইরানের

মঙ্গলবার, জানুয়ারী ৪, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 4 1

চলমান ডেস্ক: কাসেম সোলাইমানিকে হত্যা করা প্রশ্নে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার না হলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তেহরান এ কমান্ডারের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী পালন করার সময় তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপির।

রাইসি বলেন, ‘আক্রমণকারী ও প্রধান গুপ্তঘাতক এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘ট্রাম্প, পম্পেও (সাবেক পররাষ্ট্র মন্ত্রী) ও অন্য অপরাধীদের বিচার একটি নিরপেক্ষ আদালতে অনুষ্ঠিত হলে তা সঠিক হবে।’

‘অন্যথায়, আমি সব মার্কিন নেতাকে বলব যে, মুসলিম দেশের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করা হবে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই।’

সপ্তাহব্যাপী স্মরণসভা চলাকালে সোলাইমানির মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত ইরানের প্রধান অনুষ্ঠান তেহরানের বৃহত্তম প্রার্থনা হলে হাজার হাজার মানুষের সামনে রাইসি বক্তব্য দেয়ার সময় এ প্রতিশোধ গ্রহণের কথা বলেন।

রাষ্ট্রীয় টেলিভিশন পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায়, এ স্মরণসভায় অংশ নেয়া ব্যক্তিরা জাতীয় পতাকা ও নিহত কমান্ডারের প্রতিকৃতি বহন করছেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন