শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

সৌন্দর্যের তৃষ্ণা মিটলো শেষ বিদায়ে!

শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 55 1

নিজস্ব প্রতিবেদক: গত ২২ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ থেকে বান্দরবানে এসোছিলের ১০ জনের একটি পর্যটক দল। অরূপ সৌন্দর্যের পাহাড়ি এই অঞ্চলের সৌন্দর্য উপভোগ করার অধীর আগ্রহ নিয়ে এসেছিলেন এই অঞ্চলে। আর ভ্রমণের অংশ হিসেবে সাঙ্গুর নদীপথে নৌকাযোগে যান তারাছার বাধরা ঝর্ণায়। তবে এই যাত্রাই যেন কাল হয়ে দাঁড়ালো। সৌন্দর্যের পথে নিমজ্জিত হতে গিয়ে হারিয়ে গেলো জীবন থেকেই! 

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রোয়াংছ‌ড়ির তারাছা ইউনিয়নের বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদী‌তে গোসল করতে গেলে প্রাণ হারান মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটক। নিখোঁজ হন আরো দুইজন। যারা সম্পর্কে ভাই- বোন। তারা হলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার জ‌হিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও তার বোন আদ‌নিন (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ‌বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদী‌তে গোসল কর‌তে নামলে ওই আট জনই নদীর স্রোতে ভেসে যায়। প‌রে স্থানীয়রা ছয় জন‌কে জীবিত উদ্ধার করলেও ভাইবোন নিখোঁজ হয়। এদিকে হাসপাতালে আনার পথে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

এ বিষ‌য়ে বান্দরবান রোয়াংছ‌ড়ির ওসি মো. মান্নান জানান, ১০ পর্যটক বেতছড়ায় নৌকা নি‌য়ে বেড়া‌তে গেলে সেখানে বাধরা ঝর্ণার পাশে নদী‌তে আট জন গোসল কর‌তে নামলে স্রো‌তে ভেসে দুজন নিখোঁজ হ‌য়ে‌ছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছে বলেও জানান তিনি।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন