মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৬, ২০২১

প্রিন্ট করুন
2 2103260858

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে ‘৭১র বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায়  রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরো প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায়, বিউগলে করুণ সুর বাজানো হয়।

প্রসঙ্গত, আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। দীর্ঘ নয় মাসের ভয়াবহ লড়াই শেষে ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালি বিজয় অর্জন করেছিলো। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন