চলমান ডেস্ক: হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ৪০ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেসবাহ আহমেদ এ আদেশ দিয়েছেন।
এর আগে, গত ২২ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। এতে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিন দুপুরে সমাবেশ শুরু আগে পুলিশের সাথো সংঘর্ষে জড়ায় নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দলটির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে
পরে ৫ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও এএফএম আব্দুল মবিনের আদালত তাদের ৬ সপ্তাহের আগাম জামিন প্রদান করলেও মঙ্গলবার জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে আসামী পক্ষের আইনজীবী “অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, মিথ্যা মামলায় বিএনপির নেতা-কর্মীদের জেলে পাঠানো হয়েছে। পুলিশ নিজেরা গুলি চালিয়ে তার দায় চাপাচ্ছে নেতা-কর্মীদের উপর।”
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন