চলমান ডেস্ক: দ্বীপরাষ্ট্র হাইতিতে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চার জন মারা গেছেন। এ দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরো একজন। মঙ্গলবার (১ জানুয়ারি) কর্তৃপক্ষ এ তথ্য জানয়েছে। খবর এএফপির।
হাইতিতে সাম্প্রতিক দিনগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশটির কমপক্ষে ২০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশটির আড়াই হাজারেরও বেশি ঘরবাড়ি বন্যাকবলিত হয়ে পড়েছে ও তিনটি একেবারে ধসে পড়েছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, দারিদ্রপীড়িত ক্যারিবীয় এ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ব্যাপক বন্যার কারণে তিন জনের মৃত্যুর ও একজনের নিখোঁজ থাকার কথা জানা গেছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে চতুর্থজন প্রাণ হারায়।
হাইতির কমপক্ষে ২০টি পৌরসভা এ দুর্যোগপূর্ণ আবহওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাইতি কর্তৃপক্ষ জানায়, এতে আড়াই হাজারেরও বেশি ঘরবাড়ি বন্যাকবলিত হয়ে পড়েছে ও তিনটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
তিন লাখ বাসিন্দার হাইতির দ্বিতীয় বৃহত্তম নগরী ক্যাপ-হাইতিয়েন এ খারাপ আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশের আরো অনেক এলাকা প্লাবিত হয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন