নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের হারলেমে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নয়জনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার (২০ জুন) ফিফথ এভিনিউ এবং পূর্ব ১৩৯ তম স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতরা ২১ থেকে ৪২ বছর বয়সী। তাদের মধ্যে, ৭ জন নারী ও ২ জন পুরুষ ছিলো।
জানা গেছে, হতাহতরা শেষ রাতে সড়কে আড্ডায় মেতে ছিলো। এসময় দুই পক্ষ সংঘাতে জড়ানোর ঘটনা ঘটে। পরে তারা গণগুলি চালায়।
নিউইয়র্ক সিটি পুলি ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ডেপুটি চিফ ব্রায়ান ম্যাকগি বলেছেন, ঘটনাস্থলে একটি বারবিকিউ পার্টি চলছিলো। হঠাৎ সেখানে বন্দুক হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, আহতদের মধ্যে পাঁচজনকে প্রাথমিকভাবে হারলেম রিভার ড্রাইভের ফুটপাতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। অন্যরা হারলেম হাসপাতালে পৌঁছায়। লিঙ্কন হাসপাতালে ২১ বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি আটজন শঙ্কামুক্ত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ আরো জানায়, ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া গুলি চালানোর কারণও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত অব্যাহত থাকায় পুলিশ জনসাধারণের সহায়তা কামনা করছে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন