সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

হুমকির পর নিরাপত্তা মজবুত করা হল সালমান খানের

সোমবার, জুন ৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: খুনের হুমকি পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান এবং তার বাবা। ঠিক তারপরেই ভাইজানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (৫ জুন) সালমান খান ও তার বাবা সেলিম খানকে চিঠি পাঠিয়ে মৃত্যুর হুমকি দেয়া হয়েছিল। হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার করেছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ।

‘মুসাওয়ালার মত তোমার হাল হবে’- এভাবেই হুমকি এসেছে সালমান খানের কাছে। চিঠিতে কারোর একটা সইও আছে বলে জানা যাচ্ছে। তবে একা সালমান খান নয়, তার বাবাকেও উদ্দেশ করে এ চিঠি বলে জানা যাচ্ছে। তবে এটা নতুন নয়, এর আগেও সালমান খানকে হুমকিমূলক চিঠি দেয়া হয়েছিল।

হুমকির পর পুলিশের কাছে এফআইআর করা হয়েছে। মর্নিং ওয়ার্কের জন্য সেলিম খান প্রমোনেডে যান এবং যে বেঞ্চে তিনি সাধারণত বসেন, সেখানেই চিঠিটি পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। সালমান খানের বাবার করা অভিযোগের বিবৃতি রেকর্ড করা হয়েছে ও ভারতীয় দণ্ডবিধির অধীনে অপরাধমূলক ভয় দেখানোর জন্য, মামলা করা হয়েছে। তার পরেই সালমান খানের নিরাপত্তা আরো মজবুত করেছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন