শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

হোয়াইট হাউজে বর্ণিল আয়োজনে বাইডেন নাতনির বিয়ে

সোমবার, নভেম্বর ২১, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: বর্ণিল আয়োজন আর ধুমধামে হোয়াইট হাউজে বিয়ে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি নাওমি বাইডেনের। এই উপলক্ষে পুরো হোয়াইট হাউজকে সাজানো হয় বিয়ের সাজে। 

শনিবার (১৯ নভেম্বর) বাইডেন নাতনির বিয়ের মাধ্যমে হোয়াইট হাউজে ১৯ তম বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এছাড়া কোন প্রেসিডেন্টের নাতনি হিসেবে এটিই সরকারি ভবনে প্রথম বিয়ে। এজন্য নিজের ৮০তম জন্মদিন উদ্যাপনের চেয়েও এদিন হোয়াইট হাউজকে বিয়ের সাজে সাজানো নিয়ে বেশি ব্যস্ত ছিলেন বাইডেন ও তার প্রশাসন।

নাওমি বাইডেনের বরের নাম পিটার নিয়াল। নাওমি প্রেসিডেন্ট-পুত্র হান্টার বাইডেন এবং তার প্রথম স্ত্রী ক্যাথলিন বুলের কন্যা।

২৮ বছর বয়সী নাওমি একজন আইনজীবী। আর তার স্বামী পিটারও আইন পেশায় রয়েছেন। পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী। পিটারের বয়স ২৫ বছর। গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন নাওমি ও পিটার।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউজেই বিয়ে সেরেছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড। ১৮৮৫ থেকে ১৮৮৯ এবং ১৮৯৩ থেকে ১৮৯৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন