শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

হয়ে গেল সিপিবি কোতোয়ালি থানা চট্টগ্রামের সম্মেলনে

শনিবার, জানুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন
Chalaman New York 2 1

চট্টগ্রাম: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার সম্মেলন শুক্রবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকালে সিপিবি জেলা অফিসে কাউন্সিল অধিবেশন ও বিকালে সিনেমা প্যালেস চত্ববরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি কোতোয়ালি থানার সভাপতি কমরেড প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন সিপিবি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর,  সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, নুরুচ্ছাফা ভূঁইয়া, আরিফ বাচ্চু, প্রকাশ ঘোষ, সিতারা শামিম প্রমুখ।

সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন রবি শংকর সেন ও সাংস্কৃতিক পরিবেশনা করে উদীচী চট্টগ্রাম।

সম্মেলনে প্রদীপ ভট্টাচার্যকে সভাপতি, উজ্জ্বল শিকদারকে সাধারণ সম্পাদক ও জাবেদ চৌধুরীকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের ৫০ বছর পার হয়েছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জণগণ যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, দেশ আজ তার উল্টোপথ ধরে চলছে। মুক্তিযুদ্ধের চেতনা-ধারা ও রাষ্ট্রীয় চার মূলনীতি থেকে বিচ্যুত হয়ে ক্ষমতাসীন সরকার গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করে সাম্রাজ্যবাদী বিশ্বায়নের অধীনস্থ পুঁজিবাদের বাজারি ধারায় রাষ্ট্র পরিচালনা করছে। উন্নয়নের গলা ফাটানো প্রচারণা চালালেও, দেশের সামগ্রিক সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক অবস্থা দিন দিন শুধু খারাপই হচ্ছে। মানুষের জীবন সংকট তীব্রতর হচ্ছে। নুন থেকে পেঁয়াজ, নিত্য ব্যবহার্য সব দ্রব্যের মূল্য বৃদ্ধি অব্যাহত আছে। গ্যাস-পানির দাম বৃদ্ধি, চাকরিবিহীন উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য নিয়ে ব্যবসায়, সামাজিক নৈরাজ্য, ধর্ষণ-খুন, শিশু ও নারী হত্যা-পাচার, সাম্প্রদায়িক ও জঙ্গী তৎপরতা চলছে। রাষ্ট্র প্রশাসন, বিচার বিভাগ, এমনকি সংসদের উপর ও কতৃত্ব করছে লুটেরা শ্রেণি আর আমলাতন্ত্র। রাষ্ট্র প্রচণ্ড নিপীড়ণের হাতিয়ারে পরিণত হয়েছে।’

বক্তারা আরো বলেন, ‘বাংলাদেশে আজ গণতন্ত্র ও সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ভুলুণ্ঠিত। এ দু:সহ ও বিপদজনক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বিকল্প রাজনীতির উত্থান ঘটানো প্রয়োজন। প্রয়োজন ‘গদি-নীতি-ব্যবস্থার’ পরিবর্তন। তাই দেশের বিদ্যমান দুঃশাসন, লুটপাট, শোষণ- বৈষম্যে, অগণতান্ত্রিকতা ও রাজনৈতিক সংকট উত্তরণে কমিউনিস্ট পার্টি ও বাম শক্তিকে শক্তিশালী করার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আমুল পরিবর্তন করা প্রয়োজন। সিপিবি অগ্রভাগে থেকে এ সংগ্রাম এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন