সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

১২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২টি ড্রোন ধ্বংস করল বাহরাইন

সোমবার, মার্চ ১৬, ২০২৬

প্রিন্ট করুন

ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর বাহরাইনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত ১২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২টি ড্রোন ধ্বংস করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বাহরাইন ডিফেন্স ফোর্স (বিডিএফ) -এর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজ্যটিকে লক্ষ্য করে ছোড়া ১২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২১২টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আক্রান্ত ইরানের লক্ষ্যবস্তু হয় ইসরাইল ছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব সামরিক ঘাঁটি। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও মারা গেছে। মারা গেছেন হাজারেরও বেশি ইরানি জনগণ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন