শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

১২ এপ্রিল থেকে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন

শনিবার, এপ্রিল ৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ২০২২ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে শুরু হবে। যা চলবে ১০ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

ওই অফিস আদেশে বলা হয়েছে, ‘২০২১-২২ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে কলেজ প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।’
ওই অফিস আদেশে আগামী ১০ মে বিকাল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন