ঢাকা: একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আগামী ১৪ নভেম্বর রোববার বিকাল চারটায় শুরু হচ্ছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (এক) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।
গত ১৬ জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন মোট সাত কার্য দিবস চালানো হয়। ওই অধিবেশনে নয়টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩২টি নোটিশ পাওয়া যায়।
ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য মোট ২৪টি প্রশ্ন পাওয়া যায়, তার মধ্যে তিনি ১৬টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেয়ার জন্য প্রাপ্ত মোট ৫৮৪টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ৩৮৯টি প্রশ্নের জবাব দেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন