শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

১৮ সেপ্টেম্বর জালালাবাদ সোসাইটি মিশিগানের দ্বিবার্ষিক নির্বাচন

বুধবার, জুন ১৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: জালালাবাদ সোসাইটি অফ মিশিগানের কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ জুন) হ্যামটরমিক সিটির আলাদিন রেস্টুরেন্টে মত বিনিময় সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে নব গঠিত নির্বাচন কমিশন।

পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে সভার শুরু করেন আল ফালাহ মসজিদের ইমাম হাফেজ রায়হান উদ্দিন।

মত বিনিময় সভা সঞ্চালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এনাম উদ্দিন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সচিব আতাউর রহমান খান ও নির্বাচন কমিশনার সৈয়দ জহির হাসান।

সভায় জালালাবাদ সোসাইটি অফ মিশিগানের কার্যকরী পরিষদের দ্বি বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সভায় আতাউর রহমান খান জানান, আগামী ১৮ সেপ্টেম্বর রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। হ্যামটরমিক সিটির গেইটস অব কলাম্বাসে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ করা হবে ২৪ জুলাই রোববার বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত। মনোনয়ন পত্র জমাদানের শেষ সময় ১ আগস্ট বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩ আগস্ট বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত।

সভায় একটি স্বচ্ছ, নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন মিশিগানে বসবাসরত জালালাবাদবাসীর সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ কামনা করেছে।

সভায় জালালাবাদ সোসাইটি অফ মিশিগানের বর্তমান কার্যকরী কমিটি, উপদেষ্টামন্ডলীসহ মিশিগানের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা, ব্যবসায়ী, কমিউনিটির ব্যক্তিরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন