চলমান ডেস্ক: করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলার লক্ষ্যে ৫০ বছরের বেশি বয়সের সবার জন্য করোনা প্রতিরোধী টিকাদান বাধ্যতামূলক করা হচ্ছে ইতালিতে। দেশটির সরকার বুধবার (৫ জানুয়ারি) এ কথা বলেছে। খবর এএফপির।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মন্ত্রিপরিষদের বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী মারিও দ্রাগি বলেন, ‘‘আমরা করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে ও ইতালির যেসব নাগরিক এখনো টিকা নেননি, তাদেরকে উৎসাহিত করতে চাই।’’ আর ওই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন