নিজস্ব প্রতিবেদক: নানান জটিলতা ও তর্ক বিতর্ক শেষে অবশেষে পাস হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ২০২২-২৩ অর্থ বছরের বাজেট। ২২০ বিলিয়র ডলার নিয়ে শনিবার (৯ এপ্রিল) এ বাজেট পাশ হয়। গত ১ এপ্রিল বাজেট পাশ হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটা নীতি নিয়ে মতানৈক্য থাকায় সপ্তাহব্যাপী চলে আলোচনা। অবশেষে পাশ হয়েছে আগামী অর্থ বছরের বাজেট। যা আগের বছরের তুলনায় ৮ বিলিয়ন বেশি।
এবারে বাজেটে নিউইয়র্কের শিক্ষা, অবকাঠামো এবং জননিরাপত্তা খাতে বড় বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পহেলা জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্যাস ট্যাক্স স্থগিত করা হয়। এই স্থগিতাদেশটি রাজ্যের পরিবার এবং ব্যবসায়িদের জন্য প্রায় ৫৮৫ মিলিয়ন ত্রাণ প্রদান করবে। নতুন বাজেটের আওতায় রাজ্যে এলকোহল বিক্রিকে বৈধতা করা হয়েছে। সেক্ষেত্রে এলকোহলের সাথে কিছু খাবারও বিক্রি করতে হবে।
বাজেটে ফ্রন্ট লাইন কর্মীদের বোনাসের জন্য ১.২ বিলিয়ন এবং হোম হেলথ কেয়ার কর্মীদের জন্য ৩ বিলিয়ন মজুরি বৃদ্ধি করে ৭.৪ বিলিয়ন প্রদান করা হবে। মধ্যবিত্তদের আয়কর বাতিল, ৬.১ মিলিয়ন বাড়ির মালিকদের জন্য রিবেট এবং ২.৫ মিলিয়ন বাড়ির মালিকদের ২.২ বিলিয়ন সম্পত্তি কর রিবেট দেয়া হবে। এছাড়া চার বছর বয়সী শিশুদের জন্য ৭ বিলিয়ন এবং সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয়গুলোর জন্য ৪০০ মিলিয়ন সহায়তা দেওয়া হবে। আর জরুরি ভাড়া সহায়তা প্রোগ্রামের জন্য থাকছে ৮০০ মিলিয়নের বড় অঙ্কের বাজেট।
এছাড়া চলতি জুনে শেষ হতে যাও মানসিক রোগীদের সহায়তার বিলটি ২০২৭ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। রাজ্য এই বছর তিনটি নতুন ক্যাসিনো তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে নতুন বাজেটে।
সিটি গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, এবার বাজেটে করোনা মহামারির কথা বিবেচনা করে অনেকক্ষেত্রে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমি আশা করছি এই বাজেট সকলের কাছে গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, আমরা করোনা কাটিয়ে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। আশা করি নতুন এই বাজেট ও নীতিগুলো শহরের মানুষের পক্ষে যাবে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন