তিউনিস, তিউনিশিয়া: তিউনিশিয়ার গণভোটে অংশগ্রহণকারীদের ৯৪ দশমিক ছয় শতাংশের সমর্থনে দেশটির নতুন সংবিধান অনুমোদিত হয়েছে। প্রাথমিক ফলাফলের উল্লেখ করে মঙ্গলবার (২৬ জুলাই) আইএসআইই নির্বাচন কমিশনের প্রধান এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
আইএসআইইয়ের প্রধান ফারুক বুয়াস্কার তিউনিসে সাংবাদিকদের বলেন, ‘দেশটির ৯৩ লাখ ভোটারের মধ্যে ২৬ লাখের বেশি লোক নতুন এ খসড়া সংবিধানের প্রতি সমর্থন জানান।’
নতুন এ সংবিধান প্রেসিডেন্ট কায়িস সাঈদের ব্যাপক ক্ষমতা নিশ্চিত করবে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন