সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত, ঝরল চার প্রাণ

শনিবার, জুন ৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন যাত্রীর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেসব ছবিতে দেখা যায়, দ্বিতল ট্রেনের কয়েকটি বগি গাছের ডালপালার সঙ্গে আটকে আছে এবং একটি বেড়িবাঁধের নিচে গড়িয়ে পড়ার অবস্থায় রয়েছে। ওই এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্যাভারিয়া পুলিশ জানিয়েছে,গারমিশ-পারটেনকিরশেন জেলার একটি পাহাড়ি এলাকায় লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিল। তাদের বেশির ভাগই শিক্ষার্থী। তবে নিহতদের পরিচয় প্রকাশ করে নি পুলিশ।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন