চলমান নিউইয়র্ক ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। সোমবার নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চারবারের ফাইনালিস্ট নেপালকে উড়িয়ে ৩-১ গোলে দিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দেশের ফুটবল আর ক্রিকেটের দুর্দিনে এ এক অসামান্য অর্জন। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ ভাসছে আনন্দের জোয়ারে।
অনুষ্ঠিত ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মারিয়া মান্ডার দুর্দান্ত শট ফেরান নেপালের গোলকিপার। নেপালও আক্রমণাত্বক ফুটবল শুরু করে। আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। ১০ম মিনিটে চোটের কারণে সিরাত জাহান স্বপ্নাকে উঠিয়ে শামসুন্নাহার জুনিয়র নামানো হয়। এর তিন মিনিট পরেই মনিকা চাকমার ক্রস থেকে দুর্দান্ত গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র। স্বপ্নের মতো শুরু।
অবশ্য বাংলাদেশ নারী ফুটবল মানেই তারুণ্যের জয়গান। বয়সভিত্তিক দলে তারাই এনে দিয়েছে একাধিক সাফল্য। জাতীয় দলের হয়ে ছিল ব্যর্থতার মিছিল। তবে ২০১৬ সালে বাংলাদেশের হয়ে যারা ফাইনাল খেলেছিল। তারা এখন আরও পরিণত, আরও অভিজ্ঞ। তাদের পারফরম্যান্সে ভর করেই বাংলাদেশ গড়েছে ইতিহাস।
ফাইনালের শুরু থেকেই নেপালের ওপর চাপ প্রয়োগ করে খেলে বাংলাদেশের মেয়েরা। তাতে সুযোগ পেয়ে যায় প্রথম মিনিটেই। এ সময় মাঝ মাঠ থেকে দৌড়ে এসে ডি বক্সের বেশ খানিকটা সামনে বল পেয়ে যান মারিয়া মান্ডা। সঙ্গে সঙ্গে গোলমুখে শট নেন মান্ডা। নেপালের গোলরক্ষক আনজিলা তুম্বাপো সুব্বা ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।
সেমিফাইনালে ইনজুরিতে পড়া এবারের সাফে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সিরাত জাহান স্বপ্নাকে নিয়েই একাদশ সাজিয়েছিলেন ছোটন। কিন্তু চোট আক্রান্ত স্বপ্না দশ মিনিটের মাথায়ই মাঠ ছাড়েন। তার পরিবর্তে মাঠে নামেন শামসুন্নাহার জুনিয়র। ম্যাচের ১৩ মিনিটেই সুপার সাব শামসুন্নাহারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় ডান দিক থেকে মনিকা চাকমার ক্রস ডি বক্সের মধ্যে পেয়ে যান তিনি। এরপর আলতো শটে জালে জড়ান বল।
৩৭ মিনিটে অবশ্য গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল নেপাল। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে নেপালের নেওয়া শট ডানদিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিয়ে বাঁচিয়ে দেন গোলরক্ষক রুপনা চাকমা। কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্যে ঘুরতে থাকে পায়ে পায়ে। সেখান থেকে নেপালের খেলোয়াড়ের শটে বল জালে প্রবেশ করতে নেয়। একেবারে গোললাইন থেকে সেটা ক্লিয়ার করেন বাংলাদেশের রক্ষণভাগের একজন খেলোয়াড়। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর কিছুটা এলোমেলো ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা। সেই সুযোগে একটি গোল শোধ দিয়ে দেয় নেপাল। ম্যাচের ৬৯ মিনিটে নেপালের আনিতা বাসনেট গোল করে ব্যবধান কমান। এ সময় থ্রো থেকে বল পেয়ে যান আনিতা। তিনি কোনাকোনি শটে বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমাকে ফাকিঁ দিয়ে বল জালে পাঠান। অবশ্য ৭৭ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলে ছোটনের শিষ্যরা। এ সময় পাল্টা আক্রমণে মাঝ মাঠ থেকে বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে রঙ্গশালা স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন কৃষ্ণা। এটি ছিল তার দ্বিতীয় গোল। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ৩-১ ব্যবধানের জয়ে সাফের নতুন চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন