সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

‘নেভাদা-জর্জিয়ার’—ফলাফলের ওপর নির্ভর করছে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ

শনিবার, নভেম্বর ১২, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: তমুল উত্তজনার মধ্যে দিয়ে চলছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা। ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে ক্ষমতার হাওয়া। তবে এখনও পর্যন্ত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট নির্বাচনে ৪৯টি আসন পেয়ে সমতায় আছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। যার ফলে বাকি দুই আসন নেভাদা ও জর্জিয়ার ফলাফলের ওপর নির্ভর করছে কার পক্ষে যাবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ।

বাংলাদেশ সময় শনিবার (১২ নভেম্বর) বিকেল পর্যন্ত অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত ভোট গণনায় প্রাপ্ত ফলাফলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলই ৪৯টি করে আসন পেয়েছে। বাকি দুটি অঙ্গরাজ্যের ফলাফলের মধ্য দিয়ে দুই দলের ভাগ্য নির্ধারিত হবে। অন্যদিকে প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) এগিয়ে আছে রিপাবলিকানরা। আর মাত্র ৭টি আসন পেলেই সংখ্যাগরিষ্ঠাতার ভিত্তিতে জয়যুক্ত হবেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের এখনও পর্যন্ত প্রাপ্ত আসন ২১১ অন্যদিকে ডেমোক্রেটদের ২০২০।

সিনেট নির্বাচনে এখন শুধু নেভাদা ও জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল বাকি আছে। নেভাদার ভোট গণনায় দেখা গেছে সেখানে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর আগামী মাসে দ্বিতীয় দফার নির্বাচনের মধ্য দিয়ে জর্জিয়ার ফলাফল নির্ধারিত হবে।

সংবাদ মাধ্যম বিবিসির বলছে, ডেমোক্র্যাটরা যদি এ দুটি আসনের একটিতেও জয় পেয়ে যান, তবে তাঁরা কংগ্রেসের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন। কারণ তখন তাঁদের পক্ষে ভাইস প্রেসিডেন্ট টাইব্রেকিং (দুই দল সমসংখ্যক আসন পেলে ভাইস প্রেসিডেন্ট ভোট দিয়ে একটিকে জয়যুক্ত করেন) ভোট দিতে পারবেন। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন।

তবে এরপরও কংগ্রেসের নিম্নকক্ষ মার্কিন প্রতিনিধি পরিষদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ রিপাবলিকানদের হাতে আছে। রিপাবলিকানরা যদি কংগ্রেসের একটি কিংবা উভয় কক্ষেই জয় পান, তাহলে তাঁরা বাইডেনের বেশির ভাগ অ্যাজেন্ডাকে প্রতিহত করতে পারবেন।

প্রসঙ্গ

প্রসঙ্গত, গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন ও সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট হয় ৩৬ গভর্নর পদেও।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন