সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

কুইন্সে ৩ নারীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১

রবিবার, নভেম্বর ২০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের কুইন্সে তিন নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ভুক্তভোগীদের এক আত্মীয়কে আটক করেছে পুলিশ।

শনিবার(১৯ নভেম্বর) ভার্জিনিয়ায় একটি গাড়ি অনুসরণ করে তাকে আটক করা হয়। তার বয়স ২২ বছর বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সে নিহতদের আত্মীয়।

এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) স্প্রিংফিল্ড গার্ডেন সেকশনের ১৪৬-৩৯ ১৮২ তম স্ট্রিটে এ ঘটনা ঘটে। এতে নিহতদের একজনের বয়স ২৬ বছর অপর দুইজন ৫৭ এবং ৪৬ বছর বয়সী।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে একজন হোম হেলথ এড তাদের দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকরীরা বলছেন, সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞেসাবাদ চলছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন