শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছ থেকে মার্কিন জাহাজ সরাতে চীনের কড়া বার্তা

শুক্রবার, জানুয়ারী ২১, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: চীন সাগরের আলোচিত প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে সরিয়ে নিতে কড়া বার্তা দিয়েছে চীনের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দক্ষিণ চীন সাগরে মোতায়ন করা চীনের লিবারেশন আর্মি এক বিবৃতিতে এ বার্তা দেন। 
চীনের সামরিক বাহিনী বলেছে, “যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোকে দক্ষিণ চীন সাগর থেকে দূরে থাকতে হবে, তারা যেন অবৈধভাবে প্যারাসেল দ্বীপপুঞ্জের ধারে কাছে না আসে।”

 বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড চীন সরকারের অনুমতি ছাড়া প্যারাসেল দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে যার মাধ্যমে চীনের সার্বভৌমত্ব লংঘন হয়েছে।”

পিপলস লিবারেশন আর্মির বিবৃতিতে আরো বলা হয়, “চীনা নৌবাহিনীর এবং বিমানবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে অনুসরণ করছে এবং বিতর্কিত দ্বীপপুঞ্জ এলাকার আশপাশ থেকে জাহাজটিকে চলে যেতে বলেছে।”

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে চীন সাগর নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে দ্বন্দ্ব চলছে। আমেরিকার তাবি দক্ষিণ চীন সাগরে বেইজিং কৃত্রিমভাবে দ্বীপ নির্মাণ করে নিজের পানি সীমা বাড়িয়ে নিচ্ছে চীন। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সংকুচিত হয়ে আসছে। আর এর জবাবে চীন বলছে প্যারাসেল দ্বীপপুঞ্জ প্রাকৃতিকভাবে তৈরি এবং এটি চীনের নিজের পানি সীমায় অবস্থিত। 

আইআই /সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন