চলমান ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগরের মাধ্য দিয়ে ইউরোপে যাওয়ার পথে জাহাজডুবিতে অন্তত ১১ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২১ জন। শুক্রবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিউনিসিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় আহতদের উদ্ধার করেছে কোস্টগার্ড। মৃতদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
প্রসঙ্গত, ভূমধ্যসাগরের এক তীরে এশিয়া ও আফ্রিকা, অপর তীরে ইউরোপ। কয়েক বছর ধরে দালালের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসনপ্রত্যাশীদের উপকূলবর্তী লিবিয়া ও তিউনিশিয়া থেকে বিপজ্জনক সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা বেড়েছে।
আইআই /সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন