শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

করোনা ঊর্ধ্বগতিতে হাসপাতালে ভিড়, বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

শনিবার, জানুয়ারী ২২, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এমন পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে তাকে কয়েকদিনের মধ্যে বাসায় নেওয়া হতে পারে বলে জানা গেছে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে একটি সূত্রে এ তথ্য জানা গেলেও বিএনপি কিংবা খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তারা বলেন, চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত পাওয়া গেলে জানানো যাবে।

সংশ্লিষ্ট  সূত্র জানায়, চিকিৎসক বোর্ডের সদস্যরা মনে করছেন করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে রাখা বেশি ঝুঁকিপূর্ণ।তার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি না হলেও রক্তক্ষরণ বন্ধ হওয়ায় বাসায় রেখে চিকিৎসা দেওয়ার চিন্তাভাবনা চলছে। খালেদা জিয়া নিজেও এখন আর হাসপাতালে থাকতে চাইছেন না বলে জানা গেছে। 

খালেদা জিয়াকে গতবছরের ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সম্পতি শারীরিক অবস্থার একটু উন্নতি হওয়ায় গত ৯ জানুয়ারি তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর পর গত বুধবারই তাকে বাসায় নেওয়ার পরিকল্পনা করা হরেও কিন্তু তার গৃহকর্মী ফাতেমা করোনায় আক্রান্ত হলে সে পরিকল্পনা বাদ দেওয়া হয়।

আইআই /সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন