শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ভূমধ্যসাগরে অভিভাসনপ্রত্যাশী ৭ বাংলাদেশির মৃত্যু

মঙ্গলবার, জানুয়ারী ২৫, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় শরীরের তাপমাত্রা কমে নৌকায় থাকা সাত বাংলাদেশি মারা গেছেন। নৌকাটিতে ২৮০ জন অভিবাসী ছিলেন। যাদের অধিকাংশই বাংলাদেশ ও মিশরের নাগরিক।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 
তিনি জানান, জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে ল্যাম্পেডুসার কাছে সারারাত নৌকাটিকে ভাসতে দেখেন কোস্টগার্ডের সদস্যরা। এরপর তারা উদ্ধার অভিযান শুরু করেন। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথাও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইউরোপ প্রবেশের জন্য ইতালি হচ্ছে প্রধান রুট। আফ্রিকার দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালির বিভিন্ন দ্বীপে প্রবেশের চেষ্টা করেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন