চলমান ডেস্ক: রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘ব্যক্তিগত নিষেধাজ্ঞা পুতিনের ওপর কোন প্রভাবই ফেলবে না। তবে রাজনৈতিকভাবে এটি হবে ধ্বংসাত্মক।’ খবর রয়টার্সের।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার (২৬ জানুয়ারি) হুমকি দিয়েছিলেন যে, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। জো বাইডেনের এমন মন্তব্যের পর নিজেদের প্রতিক্রিয়া জানাল রাশিয়া।
দিমিত্রি পেসকোভ আরো জানিয়েছেন, পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেয়া, রাশিয়ার সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সামিল।
এ দিকে, রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন থেকেই তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবছে আমেরিকা ও ইউরোপের দেশগুলো। কিন্তু ইউরোপের দেশগুলো খুব বেশি সাহস দেখাতে পারছে না বা নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবতে পারছে না। কারণ রাশিয়ার সাথে তাদের অর্থনৈতিক বিষয় জড়িত। তাছাড়া অনেক দেশ জ্বালানি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীল।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন