চট্টগ্রাম: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম মৃত্যু বার্ষিকী ও তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) বিকালে একটি এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
দোয়া মাহফিলের মোনাজাতে জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি জাতীয় নির্বাহী সদস্য মীর হেলালের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, আরিফুর রহমান, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পী, সদস্য আল মামুন সাদ্দাম, মাহমুদুল হাসান রাজু ও আব্বাস উদ্দিনসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন