সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ছোট দেশগুলোর টিকা সুবিধা নিশ্চিত করার আহবান হু এবং কমনওয়েলথের

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ছোট ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তায় করোনা ভাইরাসের টিকার আরো ভাল সুবিধা দেয়ার আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও কমনওয়েলথ অব নেশন। সোমবার (৭ ফেব্রুয়ারি) হুর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস এবং কমনওয়েথ প্রধান প্যাট্রিসিয়া স্কটল্যান্ড জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সদর দফতরে মহামারীর অবসান ও টিকার বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে একটি চুক্তি সইয়ের জন্য মিলিত হন।

টেড্রোস বলেন, ‘মহামারির প্রভাব কয়েক দশক ধরে অনুভূত হবে, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে। মহামারি যত বেশি সময় ধরে চলবে, ততই এ প্রভাবগুলো আরো খারাপ হবে।’

হু চায়, জুনের শেষ নাগাদ প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে পুরোপুরি টিকা দেয়া হোক।

টেড্রোস আরো বলেন, ‘এখন পর্যন্ত কমনয়েলথ দেশগুলোর ৪২ শতাংশ নাগরিককে পুরোপুরি টিকা দেয়া হয়েছে। কিন্তু আফ্রিকার সদস্য দেশগুলোতে মাত্র ২৩ শতাংশ টিকা পেয়েছে।’

প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, ‘বিশ্বের ৪২টি ছোট দেশের মধ্যে ৩২টি কমনওয়েলথ সদস্য দেশ রয়েছে।
বর্তমান বৈশ্বিক টিকাদানের হারে আমরা দুই বা তিন দিনের মধ্যে এসব দেশে পুরো জনগণকে টিকা দিতে পারব।’

ব্রিটিশ সাম্রাজ্য থেকে জন্ম নেয়া কমনওয়েলথে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ দেশ অন্তর্ভুক্ত ও এসব দেশের জনসংখ্যা বিশ্বের এক তৃতীয়াংশ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন