শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

উদ্বেগ বাড়াচ্ছে রুশ-বেলারুশ সামরিক মহড়া

শুক্রবার, ফেব্রুয়ারী ১১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, এমন উত্তেজনার মধ্যেই ইউক্রেন সীমান্তের কাছে শুরু হচ্ছে রুশ-বেলারুশ সামরিক মহড়া। যা চলবে টানা ১০ দিন।

এ সামরিক মহড়া উপলক্ষে রাশিয়া বেলারুশে যে সৈন্য সমাবেশ করেছে তাকে স্নায়ুযুদ্ধের পর বৃহত্তম বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা সমাবেশ করে রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দাবি করছে, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে অভিযান চালাতে পারে। কিন্তু রাশিয়া শুরু থেকেই বিষয়টি অস্বীকার করে আসছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ বাধানোর উসকানি দেওয়ার অভিযোগ তুলেছেন।  রুশ-বেলারুশ সামরিক মহড়া নিয়েও যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উদ্বেগ প্রকাশ করেছে।

ফ্রান্স বলেছে, এটা ‘সহিংস ইঙ্গিত’। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, উত্তেজনা বাড়ানোর জন্য এটা একটা পদক্ষেপ।  আর ইউক্রেন বলছে, এই মহড়ার মাধ্যমে তাদের ওপর মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে।  

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন