ঢাকা: বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন
ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশের (ইএসএসএবি) প্রতিনিধি দল। ইএসএসএবির সভাপতি জহির উদ্দিন বাবরের শনিবার (১০ ফেব্রুয়ারি) গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম উপস্থিত ছিলেন।
তারা পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু, বিশেষ করে বিগত বছরগুলোতে শিল্প নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে যে অভূতপূর্ব উদ্যোগগুলো নিয়েছে ও এ ক্ষেত্রে যে অনন্য অগ্রগতি অর্জন করেছে, সেগুলো নিয়ে আলোচনা করেন।
ফারুক হাসান বলেন, ‘বিশ্বের সবচেয়ে নিরাপদ ও স্বচ্ছ পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের আবির্ভাব ঘটেছে। স্টেকহোল্ডারদের সমর্থন, সেইসাথে উদ্যোক্তাদের দৃঢ় সংকল্প, প্রচেষ্টা ও বিনিয়োগের ফলে এ অর্জন এসেছে।’
তিনি আরো বলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে শিল্প তার উদ্যোগগুলো অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ইএসএসএবি নিরাপদ কর্ম পরিবেশ ক্ষেত্রে শিল্পকে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেনে ফারুক হাসান।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন