শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে জনগণের

সোমবার, ফেব্রুয়ারী ১৪, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: সরকার জনগণের কথা চিন্তা করছে না উল্লেখ করে চট্টগ্রাম সিটির বিএনপি’র আহবায়ক শাহাদাত হোসেন বলেছেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। ক্রমাগত এ দ্রব্যমূল্যের বৃদ্ধিতে এমনিতেই দিশেহারা মানুষ। অন্য দিকে, জ্বালানি তেল, পানি, গ্যাস ও ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় সবকিছুই মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করছে।’

তিনি রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম সিটির ৩৪ নম্বর পাথরঘাটা ফিশারি ঘাট এলাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় শাহাদাত হোসেন আরো বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার না থাকলে কোন নির্বাচনই ওই কমিশনের অধীনে অবাধ নিরপেক্ষ হবে না। নির্বাচন কমিশন (ইসি) গঠনে সরকার তড়িঘড়ি করে যে আইন করছে, সেটি আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে রাখার নীলনকশা ছাড়া আর কিছুই নয়। গত দুইটি ভোট ডাকাতির সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেই সত্য প্রমাণিত হয়েছে। যেহেতু বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই এ ধরনের কোন আইন প্রণয়নের এ সংসদের নৈতিক এখতিয়ার নেই। এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন।’

বিএনপি নেতা মনোরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোতয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি। উপস্থিত ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, সিটি যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মোহাম্মদ হাসান, মো মাসুম, মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা গোপাল, বিক্রম, মতিলাল, পলাশ, অমল, উজ্জল, মামুন, মিজান, যুবদল নেতা মো শহিদুল ইসলাম জেকি, মোহাম্মদ জাহাঙ্গীর, মো সাইফুল ইসলাম, মো খোরশেদ আলী, মোহাম্মদ হোসেন, মো শাহ আলম, ইফতেখার উদ্দিন নাদিম, সোবাহান, আবুল কালাম, সুব্রত আইস, মো ফয়সাল, মোহাম্মদ হাসান, মো রাসেল, ছাত্রদল নেতা ইয়াকুব আলী জুয়েল, উন্ত চৌধুরী, প্রিন্স মারুফ, সাইফুল ইসলাম।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন